ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আলোচনার সময় তার দেশ কখনোই যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেনি। তিনি জানান, অত্যন্ত সজাগ থেকে এবং প্রতিপক্ষের প্রতি চরম অবিশ্বাস নিয়েই আলোচনা চালানো হয়েছে।
বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের অপরাধগুলো ইতিহাসের পাতায় কলঙ্ক হয়ে থাকলেও ইরান এটি প্রমাণ করেছে যে, তারা আলোচনায় বসতে দ্বিধাবোধ করে না।
এর আগে আলোচনা চলার মধ্যেই হঠাৎ করে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর পর থেকে সমুচিত জবাব দিয়ে যাচ্ছে তেহরান।


